বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা জনিকে মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বন্দর একরামপুর এলাকা থেকে ৭পিছ ইয়াবা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদল নেতা কামালউদ্দিন জনিকেও আসামী করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আমান সিকদার ও মানিক। ১৬ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০টায় বন্দরের একরামপুর এলাকা থেকে তাদেরকে মাদক সহ গ্রেফতার করা হলে এসময় তারা জনির অনুগামী বলে পুলিশ সুত্রে জানা যায়।

এ বিষয়ে বন্দর থানার এস.আই সেলিম জানান, গত সোমবার রাত সাড়ে ১০টায় বন্দরের একরামপুর এলাকায় জনির বাড়ির সামনে থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ পিছ ইয়াবা উদ্ধারের সময়ে দুইজনই জনির নাম বলেছে। এজন্য মাদক মামলায় জনিকেও আসামী করা হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশার ঘনিষ্টজন কামালউদ্দিন জনি। বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন সভা সমাবেশ ও কর্মসূচীতে প্রয়াশই তাকে দেখা যায়। ছাত্রদল নেতা জনি নারায়নগঞ্জ কলেজের সাবেক জি.এস থাকাকালীন সময় আবুল কাউসার আশা ভিপি ছিলো।

About the author

SOFT PRO IT