বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে এগিয়ে নিচ্ছে : সাখাওয়াত

সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে এগিয়ে নিচ্ছে : সাখাওয়াত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জের ইতিহাস আজকের নয়, ব্রিটিশ আমলের। বর্তমানে দেশে এ সরকারের কারণে কোন গনতন্ত্র নেই। ভোটবিহীন নির্বাচনে বিশ্বাসী এ শেখ হাসিনার সরকার। আর ১ টাকা বৃদ্ধি করে দেন, ৭১ টাকা কেজিতে দেশের মানুষ চাল ক্রয় করুক। এ সরকারের সময় দেশে ৭৪ সালে দুর্ভিক্ষ লেগেছিল আবার দেশকে সেদিকে এগিয়ে নিচ্ছে তারা। তাই এসব থেকে দেশের মানুষকে মুক্ত করতে সুষ্ঠুভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকেলে নাসিক ২৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার পতনের আন্দোলনে মামলা হামলাকে এখন দেশের মানুষ আর ভয় করেনা। আপনাদের কাছে তথা বন্দরবাসীর কাছে আমি নাসিক মেয়র হিসেবে যে ভোট চেয়েছিলাম এবং আপনারা আমার পাশে থেকেছেন সেজন্য আপনাদের কাছে ধন্যবাদ। আগামীতেও এ আসনের সংসদ নির্বাচনে যে ধানের শীষের প্রার্থী হবেন তাকে ভোট দেয়ার জন্য অনুরোধ করছি।

সাখাওয়াত বলেন, নেত্রী বেগম খালেদা জিয়া যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দল যদি আমাকে বা অন্য কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন তাহলে তাকে নিয়েই মাঠে নামবো। আগামীতে সরকার পতন আন্দোলনে দলের সকলকে ঐক্যের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এখন জাল ফেললে মাছ নয় লাশ উঠে। আপনারা জানেন আলোচিত সাত হত্যা মামলায় সরকার আসামীদের বাঁচাতে চেয়েছিলেন। আমরা আন্দোলন করে হত্যাকারীদের বিচার থেকে বাঁচতে দেইনি। দলে বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার পতন আন্দোলনে যেকোন হামলা ও মামলায় সকলকে বিনা পয়সায় সহায়তা দেয়া হবে, আমি আপনাদের পাশে থাকবো। দল করতে গেলে সকল আইনী সমস্যার সহায়তা দেয়া হবে। দেশকে বর্তমান সরকার সন্ত্রাসের রাজ্য বানিয়ে রেখেছে।

বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রধান বক্তা বন্দর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাজহারুল হক, বিএনপি নেতা কফিলউদ্দিন, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, সলিমুল্লাহ বাবুল, ইকবাল উদ্দিন, আমিরুল ইসলাম, নজরুল ইসলাম, পারভেজ মল্লিক, সুমন প্রধান, সুমন হাওলাদার প্রমুখ।

About the author

SOFT PRO IT