রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ককটেলসহ গ্রেফতার-১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : পাঁচটি ককটেলসহ শাহজাহাল (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভুলতা গোলচত্তর এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহজালাল পার্শবর্তী আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার সামসুল হকের ছেলে। শাহজালাল রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী এলাকায় বসবাস করে আসছেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে একটি অটোরিক্সা যোগে মুড়াপাড়া থেকে ভুলতার দিকে আসতেছিলো। ভুলতা গোলচত্তর এলাকায় আসা মাত্র পুলিশ সন্দেহজনক ভাবে ওই অটোরিক্সাটিকে আটক করেন। পরে পুলিশ দেখে শাহজালাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ধাওয়া করে শাহজালালের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তল্লাশি করে পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র কাছে শাহজালালকে হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT