নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জালিম সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন মামলা দিবে

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এই জালিম সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিবে। তাই বলে বিএনপির নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। যতই মিথ্যা মামলা দেওয়া হোক না কেন, বিএনপি নেতাকর্মীরা পিছ পা হবে না।  জনগণকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘটাবো। বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে আদালত পাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এসময় মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান সহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। তারা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক হান্টুর সভাপতিত্বে এ সময়ে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক কামাল হোসেন মোল্লা, জিল্লুর রহমান মুকুল, যুবায়ের আলম জীবন, এইচ এম আনোয়ার প্রধান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এড. জাকির হোসেন বলেন, হুশিয়ারী দিয়ে বলেন, আইনজীবি সহ ৭খুন করে এই সরকারের নেতারা পার পায় নাই। আমরা সেই আইনজীবি, যারা একবার মাঠে নামলে এই সরকার এবং সরকারের এমপি মন্ত্রীরা বানের জলে ভেসে যাবে। এই সরকার র‌্যাব-পুলিশের জোরে ক্ষমতায় আছে। কথায় কথায় বলে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। দেশ উন্নয়নের জোয়ারে নয়, জলের জোয়ারে ভাসছে। কথায় কথায় মিথ্যা মামলার নামে নাটক সাজিয়ে বসে এই স্বৈরাচারী সরকার।

প্রসঙ্গত, খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেলে নগরীর মন্ডলপাড়াস্থ আলী আহম্মদ চুনকা টেনিং সেন্টারে আলোচনা সভায় উপস্থিত হতে গেলে স্বেচ্ছাসেবক দলের ৮ নেতাকে গ্রেফতার করা হয়। এবং পর দিন শাখওয়াত সহ ৩০-৪০ জন অজ্ঞাতকে আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

About the author

SOFT PRO IT