রূপগঞ্জ শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দূর্ণীতিবিরোধী শ্লোগান সমৃদ্ধ খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা হয়েছে। বুধবার  দুপুরে উপজেলার মুড়াপাড়া পাইলট  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান,  পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম মাষ্টার প্রমূখ।

শিক্ষা উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্র্তা আবুল ফাতে মুহম্মদ শফিকুল ইসলাম বলেন, দূর্ণীতিবিরোধী আইন ২০০৪ ইং অনুসারে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে এ সচেতনতা বৃদ্ধির জন্য দূর্নীতি বিরোধী শ্লোগান সমৃদ্ধ খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ করা শুরু হয়েছে।

About the author

SOFT PRO IT