রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : স্বাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি- প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৭ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুজিনা আক্তার, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা বেগম ও লাভলী আক্তারসহ অনেকে।

About the author

SOFT PRO IT