অন্যান্য নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বর্ন্যাতদের পাশে দাড়ালেন শহীদনগর ছাত্র ও যুব সমাজ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ভ্রাম্যমান প্রতিনিধি ) : বন্যা কবলিত মানুষের সহযোগীতায় পাশেDSC_0258 দাড়ালেন নাসিক ১৮নং ওয়ার্ড শহীদনগর ছাত্র ও যুব সমাজ। বুধবার ৩০শে আগষ্ট নীলফামারী জেলার সৈয়দপুর সহ বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তাঁরা। ত্রাণ বিতরণের জন্য বিশিষ্ট সমাজসেবক ওয়াসউদ্দিন আহম্দে সনি ও মোঃ সালাউদ্দিন চৌধুরী বিটু’র আর্থিক অনুদানে এবং শহীদনগর ছাত্র ও যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে বিয়ে বাড়ী সংগঠন ত্রাণ সমগ্রী নিয়ে বন্যা কবলিত নীলফামারী জেলার মানুষের মাঝে বিতরণ করেন। সৈয়দপুর কুমারগাড়ী সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠ হতে এই বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

DSC_0276এ কার্যক্রমকে সাফল্যমন্ডিত করতে সার্বিকভাবে সহযোগীতা করেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার (ভজে), প্যানেল মেয়র কাজী জাহানারা পারভিন,৭নং ওয়ার্ড কমিশনার আল মামুন সরকার, সংরক্ষিত মহিলা কমিশনার কনিকা রানী সরকার প্রমুখ।

বিতরণকালে উপস্থিত ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ডের মোঃ শাকিল, মোঃ রাতুল, মোঃ মিঠু, মোঃ রনি, মোঃ সোহেল, মোঃ শাওন, মোঃ শুভ, মোঃ শান্ত, মোঃ রবিন, মোঃ সিয়াম ও সাংবাদিক জুম্মন সোহেল, আজাদ, সাইদ।

About the author

SOFT PRO IT