বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের ডাকে শোক র‌্যালীতে খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারাণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের উদ্যোগে আয়োজিত নারায়ণগঞ্জের ইতিহাসে সর্বকালের সর্বসেরা শোক র‌্যালীতে খান মাসুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করে। এসময় বৃষ্টি উপেক্ষা করে ১২ আগস্ট শনিবার শোকর‌্যালীটি বন্দর ১নং খেয়াঘাট হইতে শীতলক্ষ্য নদী পার হয়ে স্লোগানে স্লোগান নগরীর প্রধান সড়কগুলি প্রদক্ষিন করে ডন চেম্বারস্থ সমাবেশে এসে শেষ হয়।
বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের নেতৃত্বে র‌্যালীতে অংশগ্রহণ করেন জাতীয় পার্টির নেতা মোঃ শরীফ হাসান চিশতী, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম,লুৎফর রহমান, মোঃ লিটন খান, মিঠু খান, ,মোঃ মনির হোসেন, মোঃ সাজু,উজ্জল আহমেদ, বাবু মোল্লা, ছাত্রলীগ নেতা মোঃ সাদ্দাম খান, মেহেদী খান, পারভেজ, আরিফ হোসেন, নুরুজ্জামান, সাদ্দাম, শান্ত, রাজিব প্রমুখ।

About the author

SOFT PRO IT