রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে শোক দিবস পালনে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

p://narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কাঁচপুর ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে নজরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যায় ৮ নং ওয়ার্ডে ললাটি জনতা বাজারে আওয়ামীলীগের কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। আলোচনা সভা সকলে সিন্ধান্তে আগামী ১৫ আগস্ট আলোচনা সভা এবং দোয়া মাহফিল, সারাদিন খিচুরী খাওয়ানোর মধ্য দিয়ে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মেম্বার, সেচ্ছাসেবকলীগের নেতা আসাদুজ্জামান বিপ্লব, আওয়ামীলীগনেতা সোহরাব হোসেন, আওয়ামীলীগনেতা আনোয়ার হোসেন, আওয়ামীলীগনেতা মোস্তফা মিয়া, আওয়ামীলীগনেতা মো. ওহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোতালিব মিয়া, লোকমান হোসেন, আঃ লতিফ মিয়া, মাদু, ইকবাল হোসেন, জাইদুল ইসলাম, আবুল কাশেম, সাজাহান মিয়া, সাইদুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।

About the author

SOFT PRO IT