সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে নিষিদ্ধ ৯০ বস্তা কারেন্ট জাল জব্দ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। ২রা বুধবার দুপুরে পাগলা কোষ্টগার্ডের একটি টিম উপজেলার আনন্দবাজার হাট এলাকায় কয়েকটি মাছ ধরার জাল বিক্রির দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় ২০ লাখ টাকা। তবে, জাল জব্দ করার সময় কাউকে আটক করতে পারেনি কোষ্টগার্ড।

সোনারগাঁও উপজেলা কমিশনার (ভুমি) রুবায়েত হায়াত শিপলু জানান, বুধবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় সাপ্তাহিক হাট চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা কোষ্টগার্ডের একটি টিম অভিযান চালায়। এসময় বিভিন্ন দোকান থেকে ৯০ বস্তা কারেন্ট জাল জব্দ করেছে। যার আনুমানিক মুল্য ২০ লাখ টাকা।

About the author

SOFT PRO IT