নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রাকৃতিক সৌর্ন্দয ও দূষণ মুক্ত পরিবেশ উপভোগ করতে বন্দরবাসী দাসেরগাও, ফনকুল এলাকায় যায়। এখন সে এলাকা মানুষের জন্য অভিশাপে পরিনত হয়েছে। অসাধু ইট ভাটা মালিকদের জন্য এলাকার পরিবেশ দূষিত হয়ে পড়েছে। রহস্যজনক কারনে উপজেলা ও থানা প্রসাশন নীরব ভূৃমিকা পালন করছে। স্থানীয় প্রসাশনের এমন ভূমিকার কারনে এলাকাবাসী পড়েছে বিপাকে। কেউ প্রতিবাদ করলেই তাকে নানা প্রকার নির্যাতন সহ্য করতে হচ্ছে। জোর করে অনেকের বাড়ি ঘর দখল করে নেয়ার অভিযোগও রয়েছে। দাসেরগা হতে ফনকুল পর্যন্ত প্রায় ৮/৯ টি ইট ভাটা রয়েছে। দাসেরগা, ফনকুল ও বারপাড়া তিন এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। ভাই-ভাই, মামা-ভাগিনা, বন্ধন, ভিএফ নামীয় ইট ভাটা গুলো দিয়ে মালিক পক্ষ লাখ লাখ টাকা উর্পাজন করলেও বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কতিপয় সরকার দলীয় লোকজন তাদের সল্টারদাতা বলেও অভিযোগ এলাকাবাসীর। এলাকা রক্ষার্থে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করছে। উপজেলা প্রসাশনের মাধ্যমে মোবাইল কোটের দাবী ভুক্তভোগীদের।

