বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বড় ভাইকে কুপিয়ে জখম করলো ছোট ভাই

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সাবেক ইউপি চেয়ারম্যান রাইসুল হকের পুত্র মঈনুল হক পারভেজ (৩৬) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে তার আপন ছোট ভাই। ২২ জুলাই শনিবার দুপুরে থানার ফরাজীকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত পারভেজকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে পারভেজের স্ত্রী আবিদা সুলতানা বাদী হয়ে রাইসুল হকের দুই ছেলে তানভীর ও সাব্বির এবং মেয়ে তানিয়াকে আসামী করে শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হকের ছেলে মঈনুল হক পারভেজের সঙ্গে তারই আপন ভাই-বোনদের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২২ জুলাই শনিবার বেলা ১টায় উভয়ের মধ্যে ফের বিরোধ দেখা দিলে পারভেজ তার শ্বশুর বাড়িতে অবস্থান করার সময় তার ছোট ভাই তানভীর, সাব্বির ও বোন তানিয়াসহ তাদের ভাড়াটে গুন্ডারা ধারালো অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পারভেজের শ্বশুর আবদুল আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় কিছু বুঝে ওঠার আগেই উল্লেখিতরা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে পারভেজের মাথায় উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরের জানালার কাঁচ ও দরজা কুপিয়ে ভাংচুর করে। পারভেজের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

About the author

SOFT PRO IT