নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মিয়া নূর উদ্দিন খাঁন অপুর মাতার ইন্তেকাল, না:গঞ্জ বিএনপির শোক

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের ব্যক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন খাঁন অপুর মা গতকাল ইন্তেকাল করেছেন। শুক্রবার ২১শে জুলাই রাত সাড়ে ৯ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্ন ইলাইহী রজিউন)। তার মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া , সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ দেশের সকল জেলার ও মহানগরের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গ সংগঠন, যুব দল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন। মরহুমার জানাযার নামাযে অংশ গ্রহন করার জন্য শনিবার নারায়ণগঞ্জ জেলার বিএনপির নেতৃবৃন্দরা শরীয়তপুর জেলায় তার পারিবারিক গ্রামে যায়।

উক্ত জানাযার নামাযে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা যুব দল নেতা মোশারফ হোসেন, সাদেকুর রহমান সাদেক, আব্দুল কাদির, মহানগর যুব দলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, জেলা সেচ্ছাসেবক দল নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এস এম সায়েম, মোতালিব হোসেন, ছাত্রদল নেতা মশিউর রহমান রনি প্রমুখ সহ আরো অনেকে মরহুমার জানাযার নামাযে উপস্থিত ছিলেন। পরে মরহুমাকে শরীয়তপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

About the author

SOFT PRO IT