নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

জেএমবির সারোয়ার-তামীম ও গায়েরে এহসার গ্রুপের ২ সদস্য গ্রেফতার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সারোয়ার-তামীম গ্রুপের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল। গত বুধবার ১৯ জুলাই রাত সোয়া ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকার ডেমরা এলাকা থেকে জিএমবির দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মো. তুষার হাবিব ওরুফে আইয়ুব (২৬) ও মোঃ আবু বক্কর ছিদ্দিক (৩৫)। ২০ জুলাই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদের  এতথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. তুষার হাবিব ওরুফে আইয়ুব স্বীকার করেছে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির (সারোয়ার-তামীম গ্রুপের) সদস্য। রূপগঞ্জ থানাধীন গাউছিয়া এলাকার দাওয়াতী শাখার সক্রিয় (এহসার) সদস্য এবং মোঃ আবু বক্কর ছিদ্দিক জেএমবির (গায়েরে এহসার) সদস্য। তারা গত দুই বছর ধরে জেএমবির পক্ষে দাওয়াতী কাজ করে আসছিল।

উল্লেখ্য, গত এপ্রিল, মে এবং জুন মাসে র‌্যাব-১১ কর্তৃক আটটি সফল জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সকল অভিযানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদকালে তাদের সাথে সম্পৃক্ত জেএমবির বিভিন্ন পর্যায়ের জঙ্গি সদস্যদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। প্রাপ্ত সে সকল তথ্যাদি যাচাই বাচাইয়ের পর তাদেরকেও আইনের আওতায় আনা হয়।

About the author

SOFT PRO IT