ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই : ফতুল্লায় নৌপরিবহন মন্ত্রী

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তার ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, একজন দক্ষ ড্রাইভার যদি গাড়ি চালায় তবে দুর্ঘটনার আশঙ্কা কম থাকে, তেমনি শেখ হাসিনার মত একজন দক্ষ রাষ্ট্রনায়কের হাতে দেশ পরিচালনার দায়িত্ব থাকলে সেই দেশ এগিয়ে যাবেই। সুতরাং দেশ পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই বুধবার ১৯ জুলাই সকালে ফতুল্লার আলীগঞ্জে বুড়িগঙ্গার পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যকালে ওই মন্তব্য করেন তিনি

আলীগঞ্জ ক্লাবের সভাপতি জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় শ্রমিক কল্যান উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ ওই বৃক্ষরোপন কর্মসূচির সভাপতিত্ব করেন। এসময় আরও বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান এয়ার কমোডর মোজাম্মেল হক, নারায়নগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন হায়দার, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শরফুদ্দিন

এসময় তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা বলেন এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন না। নির্বাচনতো সরকার পরিচালনা করবেন না, নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশনার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকবে সহায়ক সরকার রাষ্ট্রের রুটিন কাজ পরিচালনার জন্যে

About the author

SOFT PRO IT