রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃষকের বাড়ি-ঘর ভেঙ্গে দখলের চেষ্টা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে রূপগঞ্জে স্থানীয় সন্ত্রাসীরা ইমান আলী নামে এক কৃষকের বাড়ি-ঘর ভেঙ্গে দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া আছে। দখলে বাঁধা দেওয়ায় সন্ত্রাসীরা কৃষক ইমানকে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। বুধবার সকালে উপজেলার নরাব এলাকায় এ ঘটনা ঘটে।

ইমান আলী জানান, তিনি নরাব এলাকায় ২৪ শতাংশ জমি ক্রয় করে ১৫ বছর ধরে বসবাস করে আসছে। একই এলাকার কামাল হোসেন, জসিম, দোলন বেশকিছুদিন ধরে ইমান আলীর বাড়ি দখল করার চেষ্টা করে আসছে। বুধবার সকালে কামাল হোসেন, জসিম, দোলনসহ অজ্ঞাত ৭/৮ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ইমান আলীর বাড়িতে প্রবেশ করে ঘরবাড়ি ভাংচুর করে দখলের চেষ্টা করেন। এসময় ভাংচুরে বাধা প্রদান করায় সন্ত্রাসীরা ইমান আলীকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। ইমান আলীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ইমান আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT