নারায়ণগঞ্জ রূপগঞ্জ শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার  তারাব পৌরসভার রূপসী এলাকায় ইসলামী রেনেসা স্টুডেন্ট ইউনিট এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারী  শনিবার বিকালে রূপসী ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তারাব পৌরসভা এলাকার ৩টি মাদ্রাসার প্রায় ৮শ শিক্ষার্থী  অংশ নেন। কুইজে বিজয়ী ৬৮ শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থী ৫০ জনকে সন্মাননা পুরষ্কার দেয়া হয়। ইসলামী রেনেসা স্টুডেন্ট ইউনিট সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তারাব পৌরসভার ৪নং ওয়ার্ড থেকে  নব নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মফিজুর রহমান মফিজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ নোমান সিদ্দিকি, মাওলানা মোহাম্মদ মফিজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ওবাইদুল হক, মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ মোকলেছুর রহমান, মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, এ কেএম সোবহান সরকার প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   3   =