রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ফেন্সি এনামুল গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনামুল ওরফে ফেন্সি এনামুল (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৯ ই জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বিশ^রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল ওরফে ফেন্সি এনামুল তারাব পৌরসভার বরপা এলাকার মৃত এমরান হোসেন ভুইয়ার ছেলে।

জেলা গোয়েন্দার পুলিশের (ডিবি) এস আই মনির হোসেন জানান, এনামুল ওরফে ফেন্সি এনামুল দীর্ঘদিন ধরে উপজেলার তারাব, নোয়াপাড়া, বিশ^রোড, রূপসী ও বরপা এলাকায় ফেন্সিডিল পাইকারীভাবে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল বিক্রি করার সময় ২ বোতল ফেন্সিডিলসহ বিশ^রোড গোলচত্বর এলাকা থেকে এনামুলকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT