রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

খোকা আবারো সোনারগাঁয়ের এমপি হবে ইনশাল্লাহ : এরশাদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, লিয়াকত হোসেন খোকাই একমাত্র সাংসদ সদস্য, যে সোনারগাঁয়ে ব্যপক উন্নয়ণ করছে। যার কারণে সোনারগাঁওবাসী তাকে আধুনিক সোনারগাঁওয়ের রুপকার হিসেবে আক্ষায়িত করেছে।১৭ জুলাই সোমবার বিকালে সোনারগাঁয়ের সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির নব নির্বাচিত আহ্বায়ক লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা ঢাকার বাড়িধারায় প্রেসিডেন্ট পার্কে পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের বাসভবনে  ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি লিয়াকত হোসেন খোকা এমপির  মাথায় হাত বুলিয়ে উল্লেখিত কথাগুলো বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধুখ্যাত সাবেক রাষ্ট্রনায়ক আরও বলেন, আমার কাছে তথ্য আছে সোনারগাঁয়ে স্বরণকালের সেরা উন্নয়ণ মূলক কাজগুলো করেছে খোকা। এজন্য আমি তাকে মন থেকে ভালোবাসি এবং তার জন্য দোয়া করি।  খোকা জনপ্রতিনিধি হিসেবে সোনারগাঁওয়ে উন্নয়ণমূলক কাজের কারণে সেখানে পার্টির মূখ উজ্জল হয়েছে সেই সাথে পার্টির গ্রহণ যোগ্যতা বেড়েছে ব্যপক। আগামী সংসদ নির্বাচনে খোকাকে পার্টির মনোনয়ণ অবশ্যই দেয়া হবে এবং সে আবারো সোনারগাঁয়ের এমপি হবে ইনশা্ল্লাহ, এটা আমার অন্তরের অন্তস্থল থেকে ওর জন্য দোয়া ।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বেলাল হোসেন, সদস্য হাজী আব্দুস সোবহান, আবু সাঈদ স্বপন, মাসুদুর রহমান মাসুম, বি এম নুরুজ্জামান, হাদিস হোসাইন, আজিজুল হুদা চৌধুরী সুমন, মো. শাহজাহান, হাবিবুর রহমান হাবিব, লোকমান ভূঁইয়া রাজু, ইদি আমীন এ্যাপোলো, ইস্রাইল গাজী চেয়ারম্যান, হুমায়ুন খাঁন, মাহবুবুর রহমান কামালসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা আনিসুর রহমান রানা, সোনারগাঁ উপজেলা যুব সংহতি নেতা জাভেদ রায়হান, আলমগীর হোসেন মেম্বার, কাজী নাজমুল ইসলাম লিটু, বুলবুল আহমেদ, মাইনুল ইসলাম মামুন, আরিফ হোসেন, মতিউর রহমান মেম্বার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক সেকান্দার আলী, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT