রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : উপজেলার কেন্দুয়া এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ট্রাক চাপায় মানিক মিয়া (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে মানিক মিয়া নিজ বাড়ি থেকে নিজ কর্মস্থলে মাসকো কটন মিলে যাচ্ছিলেন। এসময় এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে একটি দ্রুতগামী ট্রাক চাপায় দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মানিক মিয়া নিহত হন। নিহত মানিক মিয়া কেন্দুয়া এলাকার আবুল মিয়ার ছেলে। এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT