বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের লক্ষণখোলা এলাকায় ডাকাত সন্দেহে এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ১২ জুলাই বুধবার ভোরে বন্দরের লক্ষণখোলা এলাকায় একটি তুলা কারখানার সামনে থেকে ধারালো চাপাতিসহ ওই যুবককে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গণধোলাইয়ের শিকার যুবকটি মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ।

এলাকাবাসী জানান,বুধবার ভোরের দিকে ৪/৫ জন ব্যক্তি লক্ষণখোলার এমদাদ হোসেনের তুলা কারখানার সামনে অবস্থান নেয়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কারখানার দারোয়ানরা ডাকাত বলে চিৎকার করলে এলাকাবাসী বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। জনতা ও দারোয়ানদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্রসহ ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT