নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনিুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন  বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোঃ নূর, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. জাহাঙ্গীর আলম, ডা. মোস্তফা কামাল, সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিবার পরিকল্পনা পরিদর্শক পারভীন আক্তার, আহসান উল্লাহসহ কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শক, সহকারী পরিদর্শক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে শ্রেষ্ঠ স্বাস্থ্য কর্মীদের পুরস্কার দেয়া হয়।

About the author

SOFT PRO IT