বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : মঙ্গলবার সকাল ১১ টায় সর্বসম্মতিক্রমে নাসিক ২৭নং ওয়ার্ডের (বন্দর) অধীনে অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন ও অনুমোদন দেয়া হয়েছে। বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গির উক্ত ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত নির্বাচনী কাজে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার সভাপতিত্বে গতকাল উক্ত স্কুলে সর্বসম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পুনরায় পারটেক্স স্টার গ্রুপের চিফ অপারেটিং অফিসার কামরুজ্জামান মনোনীত হয়েছেন।

তাছাড়া ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, আসাদুজ্জামান বাদল, শাহ আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে বিউটি আক্তার, দাতা সদস্য আব্দুর রহিম, শিক্ষক প্রতিনিধি শাহ গোলাম রব্বানী, কামাল হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রুবাইদা হাসমত মনোনীত হন। প্রধান শিক্ষক কামাল হোসেনের সার্বিক তত্বাবধানে উক্ত ম্যানেজিং কমিটি গঠনের পর ম্যানেজিং কমিটির সকলে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উক্ত কমিটি স্কুলের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাবেন বলে প্রধান শিক্ষক আশাবাদ ব্যক্ত করেন।

About the author

SOFT PRO IT