রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম বারী (২৩) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মামুনুর রশিদ বিদ্যুৎ গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল ৪ টায় উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বারী জামালপুর জেলার ইসলামপুর থানার ফুলকান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে।

ভালাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, নিহত রফিকুল ইসলাম বারী ও আহত মামুনুর রশিদ বিদ্যুৎ জামালপুর থেকে মোটর সাইকেল যোগে আড়াইহাজার যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের নলপাথর এলাকায় পৌছালে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম বারী নিহত হন।

আহত অবস্থায় মামুনুর রশিদ বিদ্যুৎকে একটি হাসপাতালে ভর্তি করা য়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। মরদেহটিকে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

About the author

SOFT PRO IT