বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ধামগড় ইউনিয়ন তাঁতী লীগের কমিটির অনুমোদন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন তাঁতী লীগের ৪১ সদস্য বিশিষ্ট চূড়ান্ত কমিটির অনুমোদন দিয়েছে বন্দর উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। রবিবার ১৮ই জুন বিকেলে মদনপুর বাস স্ট্যান্ডে অবস্থিত বন্দর উপজেলা তাঁতী লীগের অস্থায়ী কার্যালয়ে বন্দর উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন কর্তৃক স্বাক্ষরিত অনুমোদনের কপি ধামগড় ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আলী আজগড় সহ অন্যান্য নেতা-কর্মীদের হাতে তুলে দেয়া হয়।

এ সময় বন্দর উপজেলা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সভাপতি মোস্তফা মিয়া, আলী আকবর ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিরাজ, আইন বিষয়ক সম্পাদক গহন আলী, দপ্তর সম্পাদক আলী আজগর, ধামগড় ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আলী আজগড়, সহ-সভাপতি ফুয়াদ ও গোলাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ কাদির ও প্রচার সম্পাদক রহমান উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT