নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে বেপরোয়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় আপন(২৮) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে থানার মদনগঞ্জ-মদনপুর সড়কের পশ্চিম হাজীপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আপন সুদূর কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকার আব্দুল খালেকের ছেলে। সে দু’সন্তানের জনক। নিহত আপনের শ্বশুর জুম্মান মিয়া জানান,আপন বন্দর কবরস্থান রোড স্বল্পেরচক এলাকায় পাভেল খানের বাড়িতে দীর্ঘ দিন ধরে স্ব-পরিবারে বসবাস করে আসছিল। অটো রিকশা চালিয়ে সে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ৯টায় মদনগঞ্জ-মদনপুর সড়কের ফরাজীকান্দা এলাকায় যাত্রী নামায়। সেখান থেকে ফেরার পথে রিকশাটি পশ্চিম হাজীপুর বাসষ্ট্যান্ডের কিছুটা সামনে পৌঁছামাত্র মাহমুদনগর সিমেক্স সিমেন্ট ফ্যাক্টরী হতে বেপরোয়া গতিতে আসা অজ্ঞাতনামা একটি সিমেন্ট বোঝাই ট্রাক আচমকা চাপা দিয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আপনের মৃত্যু ঘটে। ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার আগেই ঘাতক ট্রাক চালক চম্পট দেয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করলেও পরিবারের কোন অভিযোগ না থাকায় পুলিশ স্বজনদের কাছে নিহতের মরদেহ প্রেরণ করে।




962847 307919hey there, your internet site is inexpensive. We do thank you for work 976013
334272 50309Id forever want to be update on new articles on this web site, bookmarked ! . 555390