নারায়ণগঞ্জ বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বন্দর প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের সভাপতিত্বে কার্যকরী পরিসদের সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজিম আহাম্মেদ, সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, সাবেক সভাপতি শহীদুজ্জামান ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা সরদার মোঃ আলীম, সহ সভাপতি এস এম শাহীন, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। সভায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রেসক্লাবের ফ্যামেলি ডে উদযাপন নিয়ে আলোচনা হয়। সভায় বন্দর প্রেসক্লাবের উন্নয়নের জন্য সরকারি বরাদ্ধ দেয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানের প্রশংসা ও দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 3   +   3   =