নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁওয়ে শিশু উদ্ধার, অপহরণকারী আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জামাল উদ্দিন মোল্লা শাওন (২০) নামে এক অপহরণকারীকে জুনায়েত (৫) নামে শিশুসহ আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত জামাল উদ্দিন ঢাকা বংশাল এলাকার বাড়াটিয়া হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকায় আনোয়ার হোসেনের ৫ বছরের ছেলে জুনায়েত বাড়ীর পাশে খেলা করছিল। এসময় অপহৃরণকারী জামাল খেলনা কিনে দিবে বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে এলাকাবাসী চিনতে পেরে শিশুটির সাথে তার কি সর্ম্পক জানতে চায়। কোন পরিচয় দিতে না পেরে অপহরনকারী দ্রুত ঐ স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   4   =