নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গ্রেফতার ২

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে বন্দরের বাগবাড়ি ও আলীনগর এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি নগরকান্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন। পুলিশ তাকে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মারামারি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশ বন্দরের আলী নগর এলাকা থেকে মৃত আবুল হোসেনের ছেলে পিয়ার হোসেন মুন্নাকে গ্রেফতারি পরোয়ানা বলে গ্রেফতার করে। গতকাল বুধবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।

About the author

SOFT PRO IT