বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম সম্পন্ন

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বুধবার ১৭ই মে বন্দর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারিতে ৭৩ জনের যাচাই-বাচাই, গতকাল অনলাইনে আবেদনকারী ১৯ জন, সরাসারি মন্ত্রণালয়ে আবেদনকারী ৫৬ জন ও উপজেলায় আবেদনকারী ৩৫ জনের যাচাই-বাছাই শেষ করেছে।

আগামী কাল শুক্রবার চুড়ান্ড তালিকা প্রকাশ করা হবে বলে উপজেলা প্রশাসন জানান। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত যাচাই-বাছাই কর্যক্রম চলে। যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোঃ আলী, বন্দর মুক্তিযোদ্ধা কমান্ডর আঃ লতিফ, ডেপুটি কমান্ডার কাজী নাসির, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীব, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম রশিদ প্রমুখ।

About the author

SOFT PRO IT