নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার সহিতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা ই আর মাসুদ মজুমদার।

অন্যান্যাদের মাঝে উপস্থিত ছিলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা ইফতেকার আহম্মেদ, সহিতুন্নেছা বালিকা  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রবি ঠাকুর, রূপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাইটিভির সাংবাদিক মকবুল হোসেন, সাধারন সম্পাদক খলিল সিকদার, শিক্ষক নেতা আব্দুর রহিম মাস্টার প্রমূখ। সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

About the author

SOFT PRO IT