রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে এমদাদ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খাসকামালকাটি এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, খাসকামালকাটি এলাকায় বসবাসরত ঘরে এমদাদ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এমদাদ হোসেন সাতক্ষিরা জেলার কলারোয়া থানার সোনাপাড়া এলাকার গাফ্ফার হোসেনের ছেলে। তিনি খাসকামালকাটি এলাকার ফজলুল হকের বাড়িতে বসবাস করে ইটবাহী লুড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তবে, হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে মৃত্যুর রহস্য বোঝা যাচ্ছেনা। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।

About the author

SOFT PRO IT