বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাসিকের ৩টি ব্রীজ ভাঙ্গার টেন্ডার সম্পন্ন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কদম রসুল আঞ্চলিক কার্যালয়ে ৩টি ব্রীজ ভাঙ্গার টেন্ডার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় টেন্ডার গ্রহণ ও খোলা হয়। টেন্ডারে ২৫ নং ওয়ার্ডের লাক্ষণ খোলা ব্রীজ ভাঙ্গার টেন্ডার পায় বাদল মিয়া ১০ হাজার টাকায়, ২০ নং ওয়ার্ডে ক্রীবেনী ব্রীজ ভাঙ্গার টেন্ডার পায় সামসুল আলম ১৬ হাজার টাকায় ও ২৪ নং ওয়ার্ডের লোহিয়া ব্রীজ ভাঙ্গার টেন্ডার পায় বশির মিয়া ১৭ হাজার টাকায়। নিলামে পরিচালনা করেন কাউন্সিলর অসিত কুমার। সর্বোচ্চ দরদাতাদের ৩টি ব্রীজ ভাঙ্গার অনুমতি মেয়র দিলেই তারা ব্রীজ গুলি ভাঙ্গার কাজ শুরু করবেন বলে জানা গেছে।

About the author

SOFT PRO IT