রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

পিরোজপুর ইউপি যুবলীগের উদ্যোগে ৫ই মে এর জনসভা সফলে মতবিনিময়

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনরাগাঁও প্রতিনিধি) : বর্তমান আওয়ামীলীগ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাবেক সাংসদ আবৃদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগ। আগামী ৫ই মে সোনারগাঁয়ের কাচপুরে শ্রমিকলীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। উক্ত জনসভা সফল করতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুর ইউপি যুবলীগের সৌজন্যে ও পিরোজপুর ইউপি যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেনের পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মোঃ ফিরোজ জামান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি সিহেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাঃসম্পাদক মোঃ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ কামাল, ব্যবস্তাপনায় পিরোজপুর ইউপি যুবলীগের সাঃসম্পাদক আহম্মেদ আলী তানভির,আরমান মেরাজ, সোহেল রানা, ডাঃ আতিকুল্লাহ, মাজহারুল, আসেক আলী, নূর মোহাম্মদ, আঃ গাফ্ফার সহ উপজেলার বিভিন্ন ইউপির যুবলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT