সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মাথাবিহীন লাশ উদ্ধারের একদিন পর মাথা উদ্ধার

উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে মাথাবিহীন লাশ উদ্ধারের একদিন পর মাথা উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকার  মেঘনা গ্রুপের বালুর মাঠে মাটি খুঁড়ে মাথাটি উদ্ধার করা হয়

এর আগে গত সোমবার সকালে ওই মাঠ থেকে একটি মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। তবে এখনোও লাশের পরিচয় পায়নি পুলিশ। এদিকে পুলিশ মাথাটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপতাল মর্গে পাঠিয়েছে

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত যুবকের মাথাবিহীন দেহ উদ্ধারের একদিন পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বালুর মাঠে দুর্গন্ধ পেয়ে মাটি খুড়ে মাথাটি উদ্ধার করেন

সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, মামরকপুর এলাকায় বালুর মাঠে মাথাবিহীন দেহ উদ্ধারের পর ওই স্থান পরিদর্শনে গিয়ে দূর্গন্ধ পেয়ে মাটি খুড়ে মাথাটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নদী পথে দুর্বৃত্তরা এসে যুবকটিকে শিরচ্ছেদ করে লাশের দেহটি বালুর মাঠে ফেলে যায় এবং মাথাটি মাটিতে পুঁতে লুকিয়ে রাখে

About the author

SOFT PRO IT