বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ২ মাদকসেবীকে পুলিশে দিল ছাত্রলীগ

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জুয়েল (৩১) ও ইব্রাহিম (২৬) নামে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ। রবিবার ভোর সাড়ে ৬ টায় শাহী মসজিদস্থ নূরবাগ এলাকায় তাদেরকে আটক করে কুয়ালালামপুর ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান কবীর ও বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সানজিদ হোসেন শোভন।

এলাকাবাসী জানায়, বন্দর শাহী মসজিদ মৃত রোমান মিয়ার ছেলে জুয়েল ও একই এলাকার খায়রুল বাদশার ছেলে ইব্রাহিমসহ ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘ দিন ধরে জুয়েলের বাড়িতে অবস্থান করে মাদকের রমরমা বানিজ্য ও সেবনের আখড়া চালিয়ে আসছে। প্রতিদিনের ন্যায় রোববার ভোরে জুয়েল ও ইব্রাহিমসহ তাদের আরো ৬ সহযোগী ওই বাড়িতে বসে মাদকের আসর বসায়। খবর পেয়ে কুয়ালালামপুর ছাত্রলীগের সভাপতি মোঃ রায়হান কবীর ও বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সানজিদ হোসেন শোভনের নেতৃত্বে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে হানা দিয়ে জুয়েল ও ইব্রাহিমকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে রক্ষা পায় অপরাপর সহযোগীরা।

পরে মাদক সেবীদ্বয়কে বন্দর ফাঁড়ি পুলিশের নিকট সোপর্দ করে। উল্লেখিতদের পুলিশে সোপর্দ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস বইতে শুরু করছে। এদিকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা রায়হান ও শোভনের সক্রিয় ভূমিকার জন্য এলাকাবাসী তাদেরকে সাধুবাদ জানিয়েছে।

About the author

SOFT PRO IT