রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে একটি মুদি দোকানে অগ্নিকান্ড

অগ্নিকান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আগুন লেগে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। রোববার বিকেলে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিক মাইনুদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় দুপুরে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। দুপুরের খাবার শেষে আমিনুদ্দিন ঘুমিয়ে পরে। বিকেল ৪ টার দিকে আমিনুদ্দিন তার দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার দোকানের সকল মালামাল পুড়ে ছাই গেছে। পরে স্থানীয়রা প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

About the author

SOFT PRO IT