বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আইভী উপমহাদেশের শ্রেষ্ঠ নারী মেয়র- কাউন্সিলর হান্নান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : মঙ্গলবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এনায়েতনগরে আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধণ করা হয়। প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ওই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শিউলি নওশাদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ হাসান, সহকারি প্রকৌশলী মোঃ ইউসূফ আলী, নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এম এস ইউ এন্ড কোম্পানীর স্বত্ত্বাধিকারী মোঃ সফিকুল ইসলাম, এনায়েতনগর নয়াপাড়া জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল হান্নান, স্থানীয় সমাজ সেবক মোঃ জমিরউদ্দিন, হাজী মোঃ মনসুর আলী মোঃ আসাদুজ্জামান চঞ্চল, মোঃ শহীদুজ্জামান,মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, আবদুল মান্নান, জাহিদুল ইসলাম এডিসনসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উদ্বোধণকালে হান্নান সরকার বলেন, উন্নয়নের ক্ষেত্রে ডাঃ আইভী উপমহাদেশের শ্রেষ্ঠ নারী মেয়র। আগামী ৫ বছরে সিটি কর্পোরেশনের অলিগলির কোন কাজই বাকী থাকবেনা। মেয়র আইভীর নেতৃত্বে আমরাও বন্দরবাসীর সেবায় বদ্ধপরিকর।

About the author

SOFT PRO IT