বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঝড়ে ব্যাপক ক্ষতি

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : গত সোমবার রাতে অকস্মাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বন্দরের কয়েকটি এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুটি, ঝড় হাওয়ায় উল্টে যায় একটি রিকসাও। ঝড়ে উড়ে গেছে অর্ধশত কাঁচা ঘর। উপড়ে গেছে শতাধিক বড় বড় গাছ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

খবর নিয়ে জানা গেছে, গত সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তর লক্ষণখোলা এলাকার বিল্লাল মিয়ার একটি টিনের ঘর, কলাগাছিয়ার আলআমিনের ফার্নিচার দোকানঘর, দাসেরগাঁওয়ের রবিন মিয়ার একটি একচালা ঘর, ফনকুলের আক্কাস মিয়ার ঘরসহ অর্ধশত কাঁচা ঘর পড়ে গেছে।  অকস্মাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তীর্থস্থান লাঙ্গলবন্দে পূণ্যার্থীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত আশ্রয় শিবির গুলো।  এতে দুর্ভোগ বেড়েছে তীর্থস্থানে আসা পূণ্যার্থীদের।  ঝড়ে উড়ে গেছে সেখানের লোকজ মেলার শতাধিক স্টল। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

About the author

SOFT PRO IT