রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়নগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন জনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এমনকি আহতদের বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। মঙ্গলবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাব এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আকলিমা বেগম জানান, আকলিমার স্বামী আব্দুল হাই ভুইয়ার আপন ভাই এনামুল হক খোকনের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির এক চিলতে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঐ বিরোধের জের ধরেই মঙ্গলবার সকালে এনামুল হক খোকন, সাদ্দাম ভুইয়া,সোহেল ভুইয়াসহ তাদের লোকজন আব্দুল হাইয়ের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। পরে আকলিমা বেগম ও তার ছেলে তুষার এর কারন জিজ্ঞাসা করিলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক বেঁধে যায়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে এনামুল হক খোকনসহ তার লোকজন আকলিমা বেগম ও তার ছেলে তুষারকে পিটিয়ে আহত করে। তাদেরকে বাঁচাতে আকলিমার মেয়ে ফুলি আক্তার এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে এনামুলসহ তাদের লোকজন পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্ত এনামুল হক খোকন তাদের বিরেুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনা আমার জানা নাই অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT