সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বাংলদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির জেলা শাখার ২য় কাউন্সিল সম্মেলন-২০১৭ শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির না.গঞ্জ জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত)  আলহাজ্ব মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগর মিক্ষা বোর্ড ঢাকা (শিল্প ও প্রশিক্ষণ সমন্বয়) পরিচালক মোঃ মোরাদ হোসেন মোল্যা।

বাংলদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান, মোঃ আসানূর রহমান, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আলী, মোঃ জসীমউদ্দিন ও মোঃ খলিলুর রহমান প্রমূখ।

পরে মোঃ শফিউদ্দিনকে সভাপতি ও  মোঃ মহিবুর রহমানকে সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট বাংলদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির না.গঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

About the author

SOFT PRO IT