এক্সক্লুসিভ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জুতার ডিজাইনে বাংলাদেশি পতাকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( অনলাইন ডেস্ক) : সার্বভৌমের প্রতীক একটি দেশের পতাকা । এই প্রতীককে জুতার ডিজাইনের হিসেবে প্রকাশ করেছে মার্কিন ই-কর্মাস ভিত্তিক প্রতিষ্ঠান জ্যাজল ডটকম। আর বাংলাদেশি পতাকাকেই জুতার ডিজাইনে এনেছে জ্যাজল। আর তাতে ফুসে উঠেছে তরুণ প্রজন্ম। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে চলছে জোর প্রতিবাদ সমালোচনা।

আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফা লিখেছেন, বাংলাদেশের পতাকা, মানচিত্রের ছবি এবং স্বাধীনতা দিবসকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছে। অনেক দেশই এটাকে সহজভাবে নিলেও আমরা সহজভাবে নিতে পারিনা। কেননা আমাদের মানচিত্র এবং পতাকার গায়ে লেগে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত। এ ধরণের ধৃষ্টতার তীব্র প্রতিবাদ করছি।

একজন সাংবাদিক তার ফেইসবুকে লিখেছেন, মার্কিন প্রতিষ্ঠান জ্যাজল বিশ্বের সব দেশের পতাকা মানচিত্র নিয়ে নানা ধরণের বানিজ্য করে আসছে। এবার তাদের বাণিজ্যে স্থান পেয়েছে বাংলাদেশের পতাকা। জুতার ডিজাইনে তারা ব্যবহার করেছে বাংলাদেশের পতাকা ও মানচিত্র। আমাদের পতাকা ও মানচিত্রকে জুতায় ব্যবহার করার প্রতিবাদ ও ঘৃণা জানাচ্ছি। আমাদের পতাকার গায়ে লেগে আছে ৩০ লাখ শহীদের রক্ত। বিশ্বের অন্যান্য দেশের মানুষ তাদের দেশের পতাকার নোংরা ব্যবহার মেনে নিলেও আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশি, প্রত্যেক বাংলাদেশি তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে এই পতাকা, এই মানচিত্রকে। এটা চেতনা নিয়ে ব্যবসা করা পন্যবাদীরা কোনদিনই বুঝবে না।

আরেকজন ফেইসবুক ইউজার মন্তব্য করেছেন, আমরা মার্কিন পতাকা দিয়ে পাপোষ বানাব।

এছাড়া বিভিন্ন স্তরের মানুষ এটা নিয়ে প্রতিবাদ আর এই কর্মকাণ্ডের শাস্তি চেয়েছেন। দরকার হলে আন্তর্জাতিক আদালতের শরনাপন্ন হতেও সরকারকে আহবান জানানো হয়েছে। যদিও তীব্র প্রতিবাদের মুখে ওয়েবসাইট থেকে পতাকা সম্বলিত ‍জুতার বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে জ্যাজল।

অনলাইন কেনাকাটার এই ওয়েবসাইটে সম্প্রতি লাল-সবুজ রঙে অনেক পণ্যের সঙ্গে জুতাও বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারী অনেকের নজরে আসে। জ্যাজলের নতুন পণ্যে দেখা যায় বাংলাদেশি ফ্ল্যাগ: শ্যামরক হাইটপ স্নিকারস, বাংলাদেশি ফ্ল্যাগ: শ্যামরক ফ্লিপ ফ্লপস, বাংলাদেশি ফ্ল্যাগ: লো টপ ও হাই টপ স্নিকারস, ক্র্যাজি ফ্ল্যাগ: স্লিপ অন স্লিকারস, আই লাভ বাংলাদেশ উইথ ম্যাপ স্লিপ অন স্লিকারস, আই লাভ বাংলাদেশ উইথ ম্যাপ স্লিপ অন স্নিকারস ম্যাপ হাই টপ স্লিকারস।

বিজ্ঞাপনে জ্যাজল বলেছে, আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ সেকশনে দেখবেন কেবল পুরুষদের জন্য বাহারি ঢং,রঙ আর ধরনের জুতোগুলো আনা হয়েছে। দারুণ সব জুতাগুলো এখনই সংগ্রহ করুন। আর চাইলে বিনামূল্যেই জুতোর নানা ইমেজ, প্যার্টান আর টেক্সটও যোগ করতে পারেন আপনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে রবার্ট বেভ, ববি বেভ আর জেক বেভ ১৯৯৯ সালে শুরু করেন জ্যাজলের ব্যবসা। বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি ব্যক্তিগতভাবেও নিজের তৈরি পণ্য জ্যাজল-এ বিক্রির জন্য তোলা যায়। বাংলাদেশি পতাকার রঙের জুতাগুলো তৈরি করেছে ডেল্টা কাস্টম, নকশা করেছে শাওলিনমড।

জ্ঞাপনে জ্যাজল বলেছে, আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ সেকশনে দেখবেন কেবল পুরুষদের জন্য বাহারি ঢং,রঙ আর ধরনের জুতোগুলো আনা হয়েছে। দারুণ সব জুতাগুলো এখনই সংগ্রহ করুন। আর চাইলে বিনামূল্যেই জুতোর নানা ইমেজ, প্যার্টান আর টেক্সটও যোগ করতে পারেন আপনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রেডউড সিটিতে রবার্ট বেভ, ববি বেভ আর জেক বেভ ১৯৯৯ সালে শুরু করেন জ্যাজলের ব্যবসা। বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি ব্যক্তিগতভাবেও নিজের তৈরি পণ্য জ্যাজল-এ বিক্রির জন্য তোলা যায়। বাংলাদেশি পতাকার রঙের জুতাগুলো তৈরি করেছে ডেল্টা কাস্টম, নকশা করেছে শাওলিনমড।

About the author

SOFT PRO IT