নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা সৈনিক জহিরুলের মৃত্যুতে এড.তৈমূর ও মহানগর যুবদলের শোক

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রকৌশলী হাসান রাজা ও ভাষা সৈনিক খাজা জহিরুলের মৃত্যুতে এড.তৈমূর ও মহানগর যুবদলের শোক আরাফাত রহমান কোকোর শ্বশুড় প্রকৌশলী হাসান রাজা ও নারায়নগঞ্জের ভাষা সৈনিক, সাবেক পৌর কমিশনার খাজা জহিরুল হকের মৃত্যুতে গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শোক বার্তায় এড.তৈমূর বলেন, খাজা জহির আমার পিতার ঘনিষ্ট বন্ধু ছিলেন। তার কাছে আমরা পিতৃ্স্নেহ পেয়েছি। সামাজিক কাজেও তার ভূমিকা স্বরণীয় হয়ে থাকবে। আমরা একজন গুনী মুরব্বী হারালাম। তার মৃত্যুতে গভীর শোক, পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT