রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আসছে স্বেচ্ছাসেবক দলের না:গঞ্জ জেলা কমিটি

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী সপ্তাহের প্রথম দিকে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি ঘোষনা করা হতে পারে। সাবেক ছাত্র নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সভাপতি এবং আনোয়ার সাদাত সায়েমকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষনা আসতে পারে। এমন ইঙ্গিত পাওয়া গেছে দলীয় হাই কমান্ডের একটি সুত্র থেকে।

পরিচয় প্রকাশ না করার শর্তে দলীয় হাই কমান্ডের একটি সুত্র জানায়, ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি প্রস্তুত, কেবল ঘোষনা দেয়ার অপেক্ষা। অন্যদিকে সাবেক ছাত্র নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে সভাপতি ও আনোয়ার সাদাত সায়েমকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি প্রস্তুত করা হচ্ছে। তবে সাংগঠনিক সম্পাদক পদে এখনও কাউকে নির্ধারণ করা যায়নি। যে কারনে চলতি সপ্তাহে কমিটি ঘোষনা দেয়া সম্ভব হবেনা। আশা করি সামনের সপ্তাহের প্রথম দিকে ঘোষনা দেয়া সম্ভব হবে।

প্রসঙ্গত, রিয়াদ মোহাম্মদ চৌধুরী বর্তমানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়ীত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ দিন ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন। সে সময় তিনি তুখোড় ছাত্র নেতা হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।

অন্যদিকে আনোয়ার সাদাত সায়েম বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়কের দায়ীত্ব পালন করছেন। এর আগে তিনি একই ছাত্রদল সাবেক কমিটির সহ-সভাপতির দায়ীত্ব পালন করেছিলেন।

About the author

SOFT PRO IT