বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মহিলাসহ ৪ জনকে পিটিয়ে আহত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মহিলাসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করছে প্রতিপক্ষরা। সোমবার সকালে নাসিক ২১ নং ওর্য়াডস্থ ছালেনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। আহত লাকী বেগমকে আশংকাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আসমা বেগম নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, বন্দরের ছালেনগর এলাকার বাচ্চু মিয়ার জায়গা জোড় পূর্বক দখলে নিয়ে বসবাস করছে প্রতিবেশী হবিউল্লাহ। এ নিয়ে প্রায় সময় ঝগড়া তাদের মধ্যে হত। সোমবার সকালে ছালেনগর এলাকার আলী আহম্মেদ মিয়ার ছেলে হবিউল্লাহ, সালাউদ্দিন, তার স্ত্রী খালেদা আক্তার, দিলা মিয়া ও নূর নেছাসহ অঞ্জাতনামা ৮/১০ জন লাঠিশোটা নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত লাকী বেগম(৩৫)’ র অবস্থা আশংকাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে। হামলাকারীরা বাচ্চু মিয়ার স্ত্রী আসমা বেগম(৬০), সুমন মিয়ার স্ত্রী লাকী বেগম, নূর মোহাম্মদের ছেলে সৈয়দ আহম্মেদ ( ৪৫) ও শফিক আলীর ছেলে শাহীন( ৩৫) কে লাঠিশোটা দিয়ে  পিটিয়ে আহত পূর্বক বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। ভাংচুরে প্রায় ৪০/৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় ও ৩ টি মোবাইল সেট এবং ঘরে থাকা ১৭ হাজার ৫শ’ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে প্রকাশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূর্হুতে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা প্রকাশ করছে এলাকাবাসী।

About the author

SOFT PRO IT