বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বীর মুক্তিযোদ্ধা আ: রশিদ আর নেই

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :  বন্দরের বেজেরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ (৭০) ছোট ছেলের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়ি ইন্না ইলাইহী রাজিউন। বুধবার সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। তিনি শরিয়তপুর জেলার নরিয়া থানার বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় তিনি শরিয়তপুরে যুদ্ধ করেছেন। দুপুরে বন্দর উপজেলা প্রশাসন ও বন্দর উপজেলা, বন্দর থানা ও মুক্তিযোদ্ধা কমান্ড মরহুমকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন। রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমের লাশ ফতুল্লার পঞ্চবটি এলাকায় বড় ছেলের বাড়িতে নিয়ে নিকটস্থ কবরস্থানে লাশ দাফন করা হয়।

About the author

SOFT PRO IT