রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্থানীয় সংসদ সদস্যসহ উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার রাত ১২টা এক মিনিটে পুষ্পস্তবক অপর্ণ করেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল প্রমুখ। অপর দিকে, পুষ্পস্তবক অপর্ণ করেছেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট, গবেষক লায়ন মীর আব্দুল আলীম, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, আবুল কালাম ভুইয়া শাকিল, সাধারন সম্পাদক খলিল সিকদার, সাত্তার আলী সোহেল, জাহাঙ্গীর আলম হানিফ, গোলাম কাউসার দিলু, সাইফুল ইসলাম এস এম রুবেল মাহমুদ প্রমুখ। মঙ্গলবার ভোরে তারাব পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র মিসেস হাসিনা গাজী।

About the author

SOFT PRO IT