বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক ব্যবসায়ীর ১ মাসের সাঁজা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : শাকিল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে বন্দর উপজেলা পরিষদের র্নিবাহী র্কমর্কতা মৌসুমী হাবিব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাঁজা প্রদান করেন।

জানা গেছে, বন্দর থানা পুলিশ  গত বুধবার গভীর রাতে থানার নবীগঞ্জ একরামপুর’স্থ আকিজ সিমেন্টের সামনে গোন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ ২০পিছ ইয়াবা ট্যবলেটসহ মাদক ব্যবসায়ী শাকিলকে গ্রেপ্তার করে । ধৃত মাদক ব্যবসায়ী শাকিল নবীগঞ্জ একরামপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। ধৃতকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়।

About the author

SOFT PRO IT