খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রথম ইনিংসের ২৯৯ রানের সাথে ১৫৯ যুক্ত করে বাংলাদেশকে ৪৫৯ রানরে টার্গেট দিয়েছে ভারত। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ১১ রান। ক্রিজে আছেন তামিম (৩) ও সৌম্য (৮)।

এর আগে ৩৮৮ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। ২৯৯ রান নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে স্বাগতিকরা। স্কোর বোর্ডে ১৫৯ রান যুক্ত করতে ৪ উইকেট হারায় ভারত। তারপর দ্বিতীয় সেশনে টি বিরতিতে ইনিংস ঘোষনা করে দলটি।

হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০ শুরু হয় চতুর্থ দিনের খেলা। ঐতিহাসিক টেস্টি সরাসরি সম্প্রচার করে দিপ্ত টিভি, স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১ ও স্টার স্পোর্টস এইচডি-৩। (সূত্র : বিডি ২৪ লাইভ)

About the author

SOFT PRO IT