নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : মাদক, অস্ত্র,ওয়ারেন্ট তামিলসহ ফতুল্লার আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে। এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ফতুল্লা মডেল থানার এস আই কাজী এনামুলকে জেলার শ্রেষ্ট এস আই হিসেবে নির্বাচিতসহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক এবং অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পরদর্শীতার প্রমান রাখায় ফতুল্লা মডেল থানার এ এস আই কামরুল হাসানকে পৃথকভাবে দু-বার ক্রেষ্ট প্রদানসহ জেলার শ্রেষ্ট এ এস আই নির্বাচিত ঘোষনা করা হয়। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্য্যালয়ে মাসিক কল্যান সভায় শ্রেষ্ট উক্ত পুলিশ সদস্যদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরন করেন জেলা নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মঙ্গনুল হক। উক্ত পুরষ্কার বিতরনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল (নারায়ণগঞ্জ) মোঃশরফুদ্দীন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোস্তাফিজুর রহমান সহ জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সিনিয়র পুলিশ সদস্যবৃন্দ।

